বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

মেক্সিকো সিটিতে বাড়ির ভেতর গোলাগুলি, এক পরিবারের ৮ জন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ৩৩৫ বার

মেক্সিকো সিটির কাছে একটি বাড়িতে সোমবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আটজন নিহত হয়েছেন। এদের মধ্যে চারজন শিশু রয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি’ এ খবর জানিয়েছে।

মেক্সিকো রাজ্যের প্রসিকিউটরের দফতর জানায়, রাজধানীর সরাসরি উত্তরে অবস্থিত তুলতাপেক পৌরসভায় এ বন্দুক হামলায় ছয় নারী এবং দুই পুরুষ নিহত হন।

এ হামলার কারণ ও হামলাকারীদের উদ্দেশ্য জানতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানায় সূত্রটি।

কর্তৃপক্ষ নিহতদের পরিচয় নিয়ে বিস্তারিত তথ্য জানায়নি। তবে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নিহতরা একই পরিবারের সদস্য।

উল্লেখ্য, মেক্সিকো সরকার ২০০৬ সালে ফেডারেল সৈন্যের সহযোগিতায় মাদকবিরোধী বিতর্কিত অভিযান শুরু করায় তখন থেকেই দেশটিতে সংঘবদ্ধ চক্রের সহিংসতা বাড়তে দেখা যায়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০০৬ সাল থেকে মেক্সিকোতে তিন লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের অধিকাংশই অপরাধী চক্রগুলোর মধ্যে সংঘটিত যুদ্ধে প্রাণ হারান।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com