শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে দাবানলের তাণ্ডব, মৃত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ২৪৯ বার

দক্ষিণ-পশ্চিম যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে দাবানলে মারা গেলেন দুজন। বহু বাড়ি দাবানলের গ্রাসে। দ্রুত আগুন ছড়াচ্ছে।

পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, দাবানলে মারা গেছেন এক বয়স্ক দম্পতি। তারা বাড়ি ছেড়ে পালাতে গেছিলেন। কিন্তু পারেননি। তাদের বাড়ি পুড়ে গেছে। তারাও বাঁচতে পারেননি। রাজ্যের বহু শহরই দাবানলের গ্রাসে পড়েছে।

লিংকন ন্যাশনাল ফরেস্টের এক মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার দমকল বাহিনী রুইডোসো শহরে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। শহর ছেড়ে অন্ততপক্ষে পাঁচ হাজার মানুষ পালিয়েছেন।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার দাবানলের গ্রাসে পড়ে এই শহর। তারপর আগুন লেগে অনেক বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এই শহর ছাড়াও আরো অন্তত ছয় জায়গায় দাবানল জ্বলছে।

দাবানলের তাণ্ডব
ম্যাকব্রাইডে আগুনে অন্ততপক্ষে দুই শ’ বাড়ি পুড়ে গেছে। পাঁচ হাজার ৭৩৬ হেক্টরের বনভূমি পুড়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ১৪৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইছে। তার ফলে আগুন দ্রুত ছড়াচ্ছে।

মেক্সিকোতে দাবানল নতুন কোনো ঘটনা নয়। কিন্তু গবেষকরা জানিয়েছিলেন, জলবায়ু পরিবর্তনের ফলে দাবানলের সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com