সোমবার, ২২ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সন্দ্বীপে কালবৈশাখীতে ডুবল স্পিডবোট, শিশুর লাশ উদ্ধার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ১৭৯ বার

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থেকে ছেড়ে আস একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটের কাছে ডুবে গেছে। এ ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে আকস্মিক ঝড়ো হাওয়ায় সমুদ্র উত্তাল হয়ে ‍উঠলে এই দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে গুপ্তছড়া ঘাটের ইজারাদার মো: আনোয়ার জানান, সীতাকুণ্ড থেকে সন্দ্বীপের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি স্পিডবোট কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে গুপ্তছাড়া ঘাটের কাছাকাছি এসে উল্টে যায়। এখন পর্যন্ত একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, স্পিড বোটে ২০ জনের মতো যাত্রী ছিলেন। কেউ নিখোঁজ আছে কি-না তা জানার জন্য আমাদের উদ্ধার অভিযান চলছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চট্টগ্রামের সহকারী পরিচালক নয়ন শীল বলেন, একটি স্পিডবোট ডুবে কয়েকজন নিখোঁজ রয়েছে বলে খবর পেয়েছি। আমাদের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com