বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন, হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

কমলা হ্যারিস করোনা-আক্রান্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২০৮ বার

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। মঙ্গলবার কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

কমলা হ্যারিস এ নিয়ে টুইটও করেছেন। তিনি বলেন, ‘মঙ্গলবার আমার করোনা পজিটিভ এসেছে। তবে কোনো উপসর্গ নেই। বিচ্ছিন্ন থাকব। সিডিসির নির্দেশনা অনুসরণ করব। আমি বুস্টার ডোজসহ টিকা পাওয়ায় কৃতজ্ঞ।’

কমলা হ্যারিসের প্রেস সেক্রেটারি কার্স্টেন অ্যালেন বলেন, র‍্যাপিড ও পিসিআর উভয় পরীক্ষায় ভাইস প্রেসিডেন্টের করোনা শনাক্ত হয়। তিনি সঙ্গনিরোধ অবস্থায় থাকবেন। ভাইস প্রেসিডেন্টের বাসভবন থেকে কাজ চালিয়ে যাবেন তিনি।

কার্স্টেন অ্যালেন আরও বলেন, কমলা হ্যারিস সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির সান্নিধ্যে আসেননি। করোনা পরীক্ষায় নেগেটিভ এলে কমলা হ্যারিস হোয়াইট হাউসে ফিরবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com