শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

এবার তাসকিনের ঘরে এলো রাজকন্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ১৭৯ বার

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ মাঠের ক্রিকেটে ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছেন। তার আগুনে বোলিংয়ে পুড়েছে দক্ষিণ আফ্রিকা, ইতিহাস গড়েছে বাংলাদেশ দল। এবার মাঠের বাইরেও দারুণ এক সুখবর পেয়েছেন এই ক্রিকেটার। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।

আজ শুক্রবার ভোরে দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ২৭ বছর বয়সী এ পেসার। তাসকিন আহমেদ ও সৈয়দা রাবেয়া নাঈমা দম্পতির কোলজুড়ে এসেছে কন্যা সন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে তাসকিন নিজেই এ সুখবর জানিয়েছেন।

এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’

এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হয়েছেন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান।

তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা। এর আগে ২০১৭ সালের ৩১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com