শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ১৬৮ বার

প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। আজ শনিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে প্রথম জামাত শুরু হবে সকাল ৭টায়। এই জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের মুয়াজ্জিন মো. ইসহাক।

দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন মো. আতাউর রহমান।

এ ছাড়া তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টা এবং সকাল পৌনে ১১টায় সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে। তৃতীয় জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. নাছির উল্লাহ।

চতুর্থ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম এহসানুল হক, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. শহিদ উল্লাহ। আর শেষ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের পেশ ইমাম মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মো. রুহুল আমিন।

তবে কোনো জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মো. আব্দুল্লাহ দায়িত্ব পালন করবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com