সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

‘আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ১৫৯ বার

আওয়ামী লীগ কোনো শক্তির কাছে জিম্মি নয়, আওয়ামী লীগের শক্তি এদেশের জনগণ। আজ রোববার ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রুাণ ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জণগণ যাদের ক্ষমতার উৎস তাদের অন্য কারো শক্তির কাছে জিম্মি হতে হয় না উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, বিদেশে আওয়ামী লীগের বন্ধু আছে, কোন প্রভু নেই।

তিস্তা নদী পানি বন্টনের অমীমাংসিত বিষয়ে ভারতের কাছে বাংলাদেশ সাহায্য চাইতেই পারে, কারণ এটা জাতীয় স্বার্থ এমনটা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২১ বছর বিরোধ রেখে দেশের কোন লাভ হয়নি বরং ক্ষতি হয়েছে। তাই ভারতে সঙ্গে বন্ধুত্ব রেখেই আলোচনা করে সব সমস্যার সমাধান করতে হবে।

ওবায়দুল কাদের দাবি করেন বিদেশে বিএনপির প্রভু অনেক, প্রভুদের কাছে নালিশ জানায়, পক্ষান্তরে আওয়ামী লীগের বিদেশে যারা আছে তারা বন্ধু, প্রভু নয়।

এদিকে, মহান মে দিবস উপলক্ষে শ্রমজীবী ও মেহনতী মানুষদের শুভেচ্ছা জানিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, তারা আজ মে দিবস পালন করছেন, এটি আজ একটি ঐক্যের দিন।

এদেশের প্রতিটি সংকট ও দুর্যোগে সবার আগে পৌঁছে যায় আওয়ামী লীগ উল্লেখ করে ওবায়দুল কাদের আরও বলেন, সংকটে, দুর্যোগে আওয়ামী লীগ কখনো হতাশ হয় না। শেখ হাসিনার বলিষ্ঠ ও বিচক্ষণ নেতৃত্বে সবাই কাজ করে যাচ্ছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার বিতরণ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com