শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ঈদের দিন সকালে বৃষ্টির আভাস

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ১৬৯ বার

ঈদের দিন দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঈদের দিনব্যাপী এই বৃষ্টি থাকার আশঙ্কা রয়েছে।

আজ সোমবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, সিলেট ও ​​ময়মনসিংহের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে।

রাজধানীতে সকালে বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর পরিমাণ কম। তবে বিকেল ও রাতে আরও বৃষ্টি হতে পারে।

গতকাল রাত ১২টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় মাদারীপুর ও রাঙামাটিতে ২৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সঙ্গে আজ সকালে ঢাকায় ঘণ্টায় ৪৯ কিলোমিটার বেগে ঝাড়ো হাওয়া বয়ে গেছে। আজকের আবহাওয়া স্বাভাবিক থাকবে। বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা থাকলেও এর পরিমাণ উত্তর দিকে বেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com