রবিবার, ২১ জুন ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ঈদের রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজশাহী বিভাগে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ১৫১ বার

ঈদের ছুটিতে সঞ্চালন লাইনে মেরামতের উদ্যোগ নিয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। এজন্য পবিত্র ঈদুল ফিতরের দিবাগত রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সিরাজগঞ্জসহ রাজশাহী বিভাগের ৮ জেলায় সকল শ্রেণির গ্রাহকের লাইনে গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেড (পিজিসিএল) সিরাজগঞ্জের নলকা প্রধান কার্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‌‘জিটিসিএল-৩০ ইঞ্চি এর ব্যাসের টাঙ্গাইলের এলেঙ্গা-যমুনা (বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্ত) গ্যাস সঞ্চালন পাইপ লাইনের হুক-আপ কাজ ঈদুল ফিতরের দিন রাত ১০টা থেকে শুরু করে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করা হবে। এ কার্যক্রম চলাকালে পিজিসিএলের আওতাধীন রাজশাহী বিভাগের সকল এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সাময়িক বন্ধ থাকবে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com