সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি

দুই ডোজ টিকা পেয়েছেন ১১ কোটি ৬৪ লাখ মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ১৬২ বার

দেশে করোনা প্রতিরোধে টিকার কমপক্ষে দুটি ডোজ পেয়েছেন এমন লোকের সংখ্যা ১১ কোটি ৬৪ লাখ ৬৬ হাজার ৮৩১ জন মানুষ। প্রথম ডোজ নিয়েছেন ১২ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৪৯৪ জন। এ ছাড়াও এখন পর্যন্ত তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ নিয়েছেন এক কোটি ২৮ লাখ ৬৭ হাজার ১৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকাসংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার) সারাদেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১০ হাজার ৮৪৭ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৪০ হাজার ৯৫৩ জনকে। এ ছাড়াও এই সময়ে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৬৭ হাজার ৮০২ জনকে। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না এবং জনসন অ্যান্ড জনসনের টিকা।

গত ১ নভেম্বর থেকে দেশে ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৭৩ লাখ ২০ হাজার ৮৭২ শিক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৫৮ লাখ ৯৮ হাজার ১৪৮ শিক্ষার্থীকে। অধিদপ্তর জানিয়েছে, দেশে এ পর্যন্ত ২ লাখ ১৮ হাজার ১০৬ জন ভাসমান জনগোষ্ঠী টিকার আওতায় এসেছেন। তাদের জনসন অ্যান্ড জনসনের সিঙ্গেল ডোজ টিকা দেওয়া হয়েছে।

করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। প্রথমে ৪০ ঊর্ধ্ব, পরবর্তীতে ৩৫ বছর থেকে পর্যায়ক্রমে ১৮ বছর বা তদর্র্ধ্ব যে কোনো মানুষকে টিকার আতওতায় আনা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com