শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

এশিয়া কাপ আর্চারির ফাইনালে রোমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ১৭০ বার

এশিয়া কাপ আর্চারির ব্যক্তিগত রিকার্ভ পুরুষ এককের ফাইনালে উঠেছেন রোমান সানা। দেশ সেরা এই আর্চার উজবেকিস্তানের প্রতিযোগী আমির খান সাদিকভকে ৬-০ সেট পয়েন্টে হারান।

সোমবার ইরাকের সুলায়মানিয়াহয় এশিয়া কাপ ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং (স্টেজ-২) টুর্নামেন্টে মুখোমুখি হন রোমান ও সাদিকভ।

এদিন প্রথম সেটে তুমুল প্রতিদ্বন্দ্বিতার পর ২৮-২৭ ব্যবধানে জেতেন রোমান। দ্বিতীয় সেটও এই তারকা হাড্ডাহাড্ডি লাড়াইয়ে ২৯-২৮ পয়েন্টে জিতে নেন। আর তৃতীয় সেটে ২৮-২৬ পয়েন্টে জিতে ফাইনালের টিকিট কাটেন।

আগামী বুধবার রোমান ফাইনালে  ভারতের মৃণাল চৌহানের বিপক্ষে খেলবে।

এর আগে রিকার্ভ পুরুষ দলগত, রিকার্ভ মহিলা দলগত ও কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে ওঠে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com