শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

বিসিবি একাদশ ও শ্রীলঙ্কার ম্যাচে বৃষ্টির হানা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ১৬৯ বার

বিসিবি একাদশের বিপক্ষে আজ মঙ্গলবার সকালে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছে সফরকারী শ্রীলঙ্কা। কিন্তু ম্যাচ শুরুর কিছুক্ষণ পরই হানা দেয় বৃষ্টি, যে কারণে খেলা আপাতত বন্ধ আছে। বিকেএসপির তিন নম্বর মাঠে নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টায় টস অনুষ্ঠিত হয়। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা।

ব্যাট করতে নেমে ৪০ মিনিট না যেতেই বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় খেলা। তার আগ পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৪ রান। ৩ রান করে আউট হয়েছেন অধিনায়ক দিমুথ করুনারত্নে। মুকিদুল ইসলাম মুগ্ধর বলে উইকেটের পেছনে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ দেন তিনি। ওশাদা ফর্নান্দো ৭ ও কুশল মেন্ডিস ৫ রানে ব্যাট করছেন।

বিসিবি স্কোয়াড : মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন, রিশাদ হোসেন, এনামুল হক, মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম, অমিত হাসান ও আবু জায়েদ রাহি।

শ্রীলঙ্কা স্কোয়াড : দিমুথ করুণারত্নে, কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকওয়েলা, দিনেশ চান্ডিমাল, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, সুনিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা ও লাসিথ এম্বুলদেনিয়া।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com