সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির সাজেক সফর স্থগিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৪৮ বার

ঘূর্ণিঝড় ‌‌‌‌‌অশনির কারণে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পূর্বনির্ধারিত সাজেক সফর স্থগিত করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাষ্ট্রপতির কার্যালয়ের প্রটোকল অফিসার মো. নবীরুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। আগামী ১২ থেকে ১৪ মে রাঙ্গামাটির সাজেকে থাকার কথা ছিল রাষ্ট্রপতির।

আদেশে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাজেক সফরটি ঘূর্ণিঝড় ‘অশনি’র কারণে স্থগিত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা পরবর্তীকালে প্রেরণ করা হবে।

এদিকে, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে সাজেক পর্যটন এলাকাকে নবরূপে সাজিয়ে তোলা হয়েছিল। তার নিরাপত্তায় যাবতীয় প্রস্তুতিও গ্রহণ করা হয়েছিল। আগাম বুকিং করা হয়েছিল বেশ কয়েকটি রিসোর্টের প্রায় ৩০০ রুম।

সফর স্থগিতের বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, ‌রাষ্ট্রপতির আগামী ১২ থেকে ১৪ মে এই তিনদিন সাজেকে অবকাশ যাপনের কথা ছিল। সেই অনুযায়ী আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে ঘূর্ণিঝড় অশনির আশঙ্কায় দুর্যোগপূর্ণ পরিস্থিতির কারণে সফর স্থগিত করা হয়েছে- এই মর্মে একটি আদেশ আমার হাতে পেয়েছি।

এ বিষয়ে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, রাষ্ট্রপতির সাজেক আগমন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ হয়েছিল। আমার ওনাকে বরণের অপেক্ষায় ছিলাম। ঘূর্ণিঝড় (অশনির) কারণে মহামান্য রাষ্ট্রপতির এই সফর স্থগিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com