শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

চমক দিয়ে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ১৭৯ বার

বিশ্বকাপের আগে আসছে জুনে দুটি প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ী ব্রাজিল। ইতোমধ্যেই প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৭ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। বেশ কিছু তারকা ফুটবলারকে ফেরাতে পারায় এবার দলে রয়েছে চমক।

দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির গ্যাব্রিয়েল জেসুস, নিউক্যাসল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস, এছাড়া স্কোয়াডে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো, বার্সেলোনার দানি আলভেস, লিভারপুলের আলিসন, পিএসজির নেইমারের মতো তারকারা।

আগামী ২ জুন দক্ষিণ কোরিয়া ও ৬ জুন জাপানের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা। একই মাসের ১১ তারিখে অস্ট্রেলিয়ার মেলবোর্নে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ছিল নেইমারদের। তবে মেসিদের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন।

ব্রাজিল স্কোয়াড

গোলরক্ষক : আলিসন, এডারসন, ওয়েভারটন।

ডিফেন্ডার : থিয়াগো সিলভা, মারকুইনহোস, এডার মিলিতাও, গ্যাব্রিয়েল মাগালেস, দানিলো, দানি আলভেজ, আলেক্স টেলেস, আলেক্স সান্দ্রো ও গুইহারমে আরানা।

মিডফিল্ডার : ব্রুনো গিমারেস, ফিলিপে কোতিনহো, লুকাস পাকুয়েতা, কাসেমিরো, ফ্রেড, ফ্যাবিনিও ও দানিলো।

ফরোয়ার্ড : রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, মার্টিনেল্লি, রাফিনহা, রিচার্লিসন, নেইমার, গ্যাব্রিয়েল জেসুস ও ম্যাথিউস কুনহা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com