বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

চট্টগ্রাম টেস্টে আশা জাগিয়েও নিষ্প্রাণ ড্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ২০০ বার

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষ দিন শ্রীলঙ্কার বিপক্ষে বেশ আশা জাগিয়েও শেষ পর্যন্ত ড্র মেনে নিতে হলো বাংলাদেশকে। মূলত সপ্তম উইকেট জুটিতে দীনেশ চান্দিমাল ও নিরোশান ডিকভেলার অপরাজিত ৯৯ রানের জুটি বাঁচিয়ে দেয় লঙ্কানদের। অথচ দিনের শুরুতে তাজুল ইসলাম ও স্পিনারদের ঘূর্ণিতে জয়ের স্বপ্নই দেখছিল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর

শ্রীলঙ্কা: ৩৯৭ ও ২০৬/৬
বাংলাদেশ: ৪৬৫

চান্দিমাল ও ডিকভেলার দৃঢ়তায় শ্রীলঙ্কা ৬ উইকেট হারিয়ে ২৬০ রানে শেষ করেছে।

চতুর্থ দিন শ্রীলঙ্কা ৩৯ রানে দুই উইকেট হারিয়ে মাঠ ছেড়েছিল। দিমুথ করুনারত্নে ১৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে ৩৯৭ রান করেছিল। পরে বাংলাদেশ ৪৬৫ রান করে ৬৮ রানের লিড নিয়েছিল।

এদিন প্রথমে কুশল মেন্ডিসকে বোল্ড করেন তাইজুল। মেন্ডিস ৪২ বলে ৪৮ রান করেছিলেন। তবে এরপর অ্যাঞ্জেলো ম্যাথিউসকে শূন্য রানে নিজেই ক্যাচ নিয়ে ফেরান বাঁহাতি এই স্পিনার।

শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে ৪৮তম ওভারে দলটির অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বিদায় করেন তাইজুল ইসলাম। অবশ্য মুমিনুল হকের দুর্দান্ত ক্যাচও এই উইকেটে সামিল থাকবে। করুনারত্নে ১৩৮ বলে ২টি চারে ৫২ রান করেন।

বাংলাদেশ স্পিনার তাইজুলের ঘূর্ণির পর সাকিব আল হাসানও শিকারে নামেন। ধনাঞ্জায়া ডি সিলভাকে ব্যক্তিগত ৩৩ রানে মুশফিকুর রহিমের ক্যাচে ফেরান সাকিব।

কিন্তু এরপর চান্দিমাল ও ডিকভেলার দৃঢ় ব্যাটিংয়ে আর পেরে ওঠেনি বাংলাদেশের বোলাররা। চান্দিমাল ১৩৫ বলে ৩৯ ও ডিকভেলা ৯৬ বলে ৬১ রানে অপরাজিত থাকেন।

তাইজুল ইসলাম ৩৪ ওভারে ৮২ রানের বিনিময়ে ৪টি উইকেট পান। এক উইকেট দখল করেন সাকিব।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com