সোমবার, ২২ জুন ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনের শেষে উদ্বোধন হচ্ছে পদ্মা সেতু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৪৩ বার

জুনের শেষ সপ্তাহে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।  এর আগে শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আশা করা যাচ্ছে জুনের শেষ সপ্তাহের দিকে পদ্মা সেতু চালুর জন্য রেডি হয়ে যাবে।  কিছু দিনের মধ্যেই পদ্মা সেতুর উদ্বোধনের বিষয়ে ঘোষণা দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  তিনি সেতুর নাম পদ্মা সেতু রাখার পক্ষেই মত দিয়েছেন।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর টোল বেশি ধরা হয়নি।  যদি বেশি মনে হয়, তাহলে পরবর্তীতে সরকার সেটি বিবেচনা করবে।  তবে, টাকাটা ১৫ থেকে ১৬ বছরের মধ্যেই উঠে যাবে।

মন্ত্রিসভার সিদ্ধান্তের বিষয়ে সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের মন্ত্রিসভায় দ্রব্যমূল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।  ২-৩ দিনের মধ্যে বাণিজ্য ও অর্থ মন্ত্রণালয়কে সমন্বয় করে পরামর্শ দিতে বলা হয়েছে। ব্যক্তি মালিকানায় কোথাও হাট-বাজার স্থাপন করা হলে তা সরকার অধিগ্রহণ করবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়াও খসড়া আইন অনুযায়ী কেউ সরকারি খাস জমিতে হাট-বাজার স্থাপন করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com