বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

করোনায় মৃত-আক্রান্ত কমেছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ২৬৭ বার

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরো পাঁচ লাখ ৮১ হাজার ৩২০ জন। আর মারা গেছেন এক হাজার ৭৭৮। অপরদিকে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ছয় হাজার ৯২২ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৮৮৩ জন।

মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৮ হাজার ৮৯৬ জন।

আর সুস্থ মানুষের সংখ্যা ৪৯ কোটি ৬২ লাখ ২১ হাজার ৩০৭ জন।

এর আগে শুক্রবার করোনা আক্রান্ত হয়েছিলেন সাত লাখেরও বেশি মানুষ। মারা গেছেন দুই সহস্রাধিক।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৪৯ লাখ ৩৫ হাজার ২৬২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ২৮ হাজার ৭৪১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৩৪ হাজার ৩৩২ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৩৪৮ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৭৬ লাখ দুই হাজার ৪১৩। ছয় লাখ ৬৫ হাজার ৫৯৫ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com