সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দুর্যোগের সেশনে মুশফিক-লিটনের প্রতিরোধ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৩ মে, ২০২২
  • ১৮৯ বার

মিরপুর টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম সেশনের খেলা। এই সেশনটা বড্ড বাজে গেছে। খেলা হয়েছে ২৩ ওভার। রান ৬৬। উইকেট গেছে পাঁচটি। আর সেটা ২৪ রানেই। এরপর দলের হয়ে প্রতিরোধে নেমেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস।

ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। রানের খাতা খোলার আগেই কাসুন রাজিথার বলে বোল্ড হন তিনি। টিকতে পারেননি তামিমও। পরের ওভারে আসিথা ফার্নান্দোর বলে জয়াবিক্রমার হাতে ক্যাচ দেন দেশ সেরা এই ওপেনার। চার বল খেলে তিনিও রানশূন্য।

এরপর নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক একটু স্বস্তি দেয়ার চেষ্টা করলেও থিতু হতে পারেননি। ষষ্ঠ ওভারের প্রথম বলে মুমিনুলকে বোল্ড করে দেন রাজিথা। নয় বলে দুই বাউন্ডারিতে নয় রান করে ফেরেন বাংলাদেশ ক্যাপ্টেন।

পরের ওভারে আবারো উইকেট পতন। এবার রাজিথার বলে বোল্ড শান্ত। ২১ বলে এক চারে আট রান করে ফেরেন তিনি। এমন অবস্থায় ক্রিজে আসেন সাকিব। কিন্তু বিধিবাম। প্রথম বলেই এলবির শিকার হন তিনি। রিভিউ নিয়েও কাজ হয়নি। গোল্ডেন ডাক মারেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

২৪ রানে পাঁচ উইকেট হারানোর পর হাল ধরেন মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। স্বীকৃত ব্যাটারদের মধ্যে এটাই শেষ জুটি। প্রথম সেশন দু’জনে পার করে দেন। ৪৭ বলে তিন বাউন্ডারিতে ২২ রানে অপরাজিত আছেন মুশফিক। অন্যদিকে ৫৪ বলে চারটি বাউন্ডারিতে ২৬ রানে অপরাজিত লিটন দাস।

প্রথম সেশন শেষে শ্রীলঙ্কার হয়ে তিন উইকেট নেন কাসুন রাজিথা। বাকি দুই উইকেট নেন আসিথা ফার্নান্দো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com