শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

করোনায় আক্রান্ত ৫ লাখ ৬৪ হাজার, মারা গেছেন ১৪২৯

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ২৮৬ বার

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৬৪ হাজার ২২৮ জন। মারা গেছেন এক হাজার ৪২৯ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ এক হাজার ৮২১ জন। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ কোটি ৮২ লাখ ৮০ হাজার ১০৬ জন।
আর সুস্থ মানুষের সংখ্যা ৪৯ কোটি ৮৭ লাখ ২৯ হাজার ৩৭৯ জন।

এর আগে রোববার করোনায় আক্রান্ত হয়েছিল আরো সাত লাখ ৮৩ হাজার ২০৯ জন। মারা গিয়েছিল এক হাজার ১৭ জন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় লাখ ৯৮ হাজার ১৪৯ জন মানুষ।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫১ লাখ ১৩ হাজার ৯৬২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ২৯ হাজার ১২১ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৪০ হাজার ৬৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৪৯০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৮০ লাখ তিন হাজার ৯৯৫ জন। ছয় লাখ ৬৫ হাজার ৭২৭ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com