রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

ভাঙল রেকর্ড জুটি, ডাক মারলেন মোসাদ্দেক

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ১৯২ বার

প্রথম দিনে জুটির রান ছিল ২৫৩। দ্বিতীয় দিনে তাতে যোগ হলো ১৯ রান। এরপর ভাঙল লিটন ও মুশফিকের রেকর্ড জুটি। মিরপুর টেস্টে জুটি ভাঙার পরেই ডাকের শিকার তিন বছর পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেন।

প্রথম দিন শেষে বাংলাদেশের রান ছিল ৫ উইকেটে ২৭৭। লিটন ১৩৫ ও মুশফিক ১১৫ রানে ছিলেন অপরাজিত। দ্বিতীয় দিনে মাঠে নেমে লিটন করতে পারলেন ৬ রান। রাজিথার বলে মেন্ডিজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন। সাজঘরে ফেরার আগে লিটন করেন যান ক্যারিয়ার সেরা ইনিংস, ১৪১। ২৪৬ বলের ইনিংসে তিনি হাঁকান ১৬টি চার ও একটি ছক্কা।

লিটনের বিদায়ে ভাঙে রেকর্ড ২৭২ রানের জুটি। টেস্টে ষষ্ঠ উইকেটে সেরা জুটি এটি বাংলাদেশের। এরপর মাঠে নামেন মোসাদ্দেক হোসেন সৈকত। কিন্তু পারেননি টিকতে। তৃতীয় বলের মাথায় রাজিথার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন মোসাদ্দেক। ফেরেন শূন্য রানে।

ক্রিজে ১২৬ রানে এখনো ব্যাট করছেন মুশফিকুর রহীম। তার সঙ্গী স্পিনার তাইজুল ইসলাম। সাত উইকেটে বাংলাদেশের রান ২৯৮।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com