শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

প্রথম সেশনে ২ উইকেট, ম্যাথুজ-ধনাঞ্জয়ে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৫ মে, ২০২২
  • ১৭৮ বার

মিরপুর টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের বিরুদ্ধে ব্যাট করছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে শেষ হয়েছে প্রথম সেশনের খেলা। এই সেশনে বাংলাদেশের সাফল্য দুই উইকেট। খেলা হয়েছে ২৪.১ ওভার। লঙ্কানরা তুলেছে ৬৭ রান। ক্রিজে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও ধনাঞ্জয়া ডি সিলভা অপরাজিত আছেন।

আগের দিনের ২ উইকেটে ১৪৩ রান নিয়ে এদিন মাঠে নামে শ্রীলঙ্কা। দিনের দ্বিতীয় বলেই সাফল্য পায় বাংলাদেশ। নাইটওয়াচম্যান কাসুন রাজিথাকে ফেরান ইবাদত হোসেন। অফ স্টাম্পের ওপর লেংথ বলের লাইন মিস করলেন রাজিথা। তার ব্যাট ফাঁকি দিয়ে বল ছোবল দিল তার অফ স্টাম্পে। বল হাতে ৫ উইকেট শিকারি রাজিথা ব্যাট হাতে ১২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি।

সেঞ্চুরির পথে হাঁটছিলেন তখন দিমুথ করুনারত্নে। সাকিবের দারুণ ডেলিভারিতে বোল্ড হন লঙ্কান অধিনায়ক। ৫৬তম ওভারের শেষ বলটি রাউন্ড দা উইকেট থেকে করেন সাকিব। অফ স্টাম্পের ওপর ঝুলিয়ে দেয়া বল এক পা এগিয়ে খেলেন করুনারত্নে। কিন্তু শেষ মুহূর্ত বল ড্রিফট করায় ব্যাটে খেলতে পারেননি তিনি। মিস করে ফেলেন বলের লাইন, হয়ে যান বোল্ড। আর তাতে ভাঙে করুনারত্নের প্রতিরোধ। ৯ চারে ১৫৫ বলে ৮০ রান করেন বাঁহাতি এই ওপেনার।

অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে উইকেটে নতুন ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা। এ জুটিতেই প্রথম সেশন শেষ করেছে দলটি। ২৫ রানে ম্যাথুজ ও ৩৯ রানে ধনাঞ্জয়া ব্যাট করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com