শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

চার উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ১৮৮ বার

টেস্ট ক্যারিয়ারে এতদিন যা হয়নি, এবার সেই অভিজ্ঞতার মুখোমুখি হলেন তামিম ইকবাল। এক টেস্টের দুই ইনিংসেই শূন্য রানে আউট হলেন তিনি প্রথমবারের মতো।

মিরপুর টেস্টের প্রথম ইনিংসে চার বল খেলেও রানের খাতা খুলতে পারেননি। আউট হয়েছিলেন ফার্নান্দোর বলে জয়াবিক্রমার হাতে ক্যাচ দিয়ে।

এবার দ্বিতীয় ইনিংসেও ডাক মারলেন। ফিরলেন শূন্য রানে। এবার বল খেলেছেন ১১টি। আউট হন প্রথম ইনিংসের মতো ফার্নান্দোর বলেই। ক্যাচ দেন মেন্ডিসের হাতে। তিনবারের চেষ্টায় বল মুঠোয় জমাতে পারেন কুসল মেন্ডিস। প্রথমে বলে পড়ে তার বুকে, তাই কিছুটা ব্যথাও পান তিনি।

তামিমের বিদায়ের পর টিকতে পারেননি নাজমুল হোসেন শান্তও। ১১ বলে দুই রান করে তিনি হন রান আউট। অফ ফর্মে থাকা অধিনায়ক মুমিনুল হক এবারো ফ্লপ। রাজিথার বলে উইকেটের পেছনে ডিকভেলার কাছে ক্যাচ দেন তিনি শূন্য রানে। বল খেলেছেন দুটি। ২ রান করে ফিরে গেছেন তিনে নামা নাজমুল হোসেন শান্তও।

দ্বিতীয় ইনিংসে ৩৪ রান তুলতেই চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে হারের শঙ্কায় বাংলাদেশ। প্রথম ইনিংসে জোড়া সেঞ্চুরিতে শ্রীলঙ্কা করেছে ৫০৬ রান। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ৩৬৫ রান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com