শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার ১০ তলা থেকে পড়ে গর্ভবতী নারীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল অনাগত শিশু! ইরান যুদ্ধ বদলে দিয়েছে ইউরোপের গ্রীষ্মকালীন ছুটির ভ্রমণচিত্র প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার ১৫ আগস্টের মধ্যেই একীভূত পাঁচ ব্যাংক থেকে সরছেন প্রশাসকরা ওমানের সঙ্গে চুক্তি হলেও এখনই খুলছে না হরমুজ, ঘোষণা ইরানের আগস্টের প্রথম ৫ দিনে রেমিট্যান্স এলো ৬০ কোটি ২০ লাখ ডলার থাইল্যান্ডের সঙ্গে কূটনৈতিক অচলাবস্থা ভাঙলো মিয়ানমার সচিবালয়ে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা, আমলাতান্ত্রিক জটিলতা পরিহার করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ সিলেটে শিশু ধর্ষণচেষ্টা ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্যুদণ্ড

‘কোহলি পুরো ক্যারিয়ারে সবচেয়ে বেশি ভুল এবার করেছে’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ১৫৭ বার

বিরাট কোহলি মানেই দলের বাড়তি প্রেরণা। তারকা এই ব্যাটার যতক্ষণ উইকেটে থাকেন, তার দলের খুব বেশি চিন্তা করতে হয় না। তবে বছর খানেকের বেশি হলো, বিশেষ করে চলমান আইপিএলে কোহলিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। আর তার এই পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন সাবেক ভারতীয় ব্যাটার বীরেন্দ্র শেবাগ।

বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আইপিএলের এবারের আসরে দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে বিদায় নেয়। এই ম্যাচে ৭ রান করা এই ডানহাতির আউট হওয়ার ধরন ছিল দৃষ্টিকটু। এমনকি পুরো মৌসুমেই তিনি নিজের ছায়া হয়ে ছিলেন।

ট্রেন্ট বোল্টের অনেক বাইরের বলে খোঁচা দিয়ে তিনি উইকেটকিপার সঞ্জু স্যামসনের গ্লাভসে ধরা পড়েন।

কোহলির এমন পারফরম্যান্স দেখে শেবাগ জানান, বিরাট এই মৌসুমে যত ভুল করেছে, এটা মনে হয় তার পুরো ক্যারিয়ারেও করেনি।

শেবাগ বলেন, ‘আপনি যখন অফ ফর্মে থাকবেন, তখন প্রতিটি বলই আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে চাইবেন। প্রথম ওভারেই সে কিছু বল ছেড়েছে। ফর্মে না থাকলেই আসলে এমনটি হয়।’

তিনি আরও বলেন, ‘সে এই মৌসুমে যত ভুল করেছে, হয়তো পুরো ক্যারিয়ারেই সে এত ভুল করেনি। আপনি যখন রান করছেন না, তখন আপনি ভিন্ন কিছু চিন্তা করবেন ও অনেকরকমভাবে আউট হবেন। এই সময় বিরাট কোহলি সবভাবেই আউট হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com