সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

করোনায় মৃত-আক্রান্ত এক লাফে অর্ধেক কমেছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ১২৯ বার

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃত ও আক্রান্তের সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় অর্ধেক কমেছে। আক্রান্ত হয়েছেন চার লাখ ২৮ হাজার ২০৫ জন। মারা গেছেন ৮২৩ জন।

এর আগে শনিবার করোনায় আক্রান্ত হয়েছিলেন প্রায় নয় লাখ মানুষ। আর মারা গিয়েছিলেন দেড় সহস্রাধিক।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ২২৮ জন। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১০ হাজার ৩৭৬ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ২০ লাখ চার হাজার ২০৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৫৭ লাখ ১১ হাজার ৪৪২ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩১ হাজার ২৫৯ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৫৩ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৫৮৬ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি নয় লাখ ৭৬ হাজার ৪০৬ জন। ছয় লাখ ৬৬ হাজার ৪৩৫ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com