রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

এক বছর আগের চেয়ে করোনা সংক্রমণ ৬ গুণ বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্রে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২৩৬ বার

যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহতের ঘটনায় সপ্তাহান্তে মেমোরিয়াল ডে পালন এবং গ্রীষ্মের অনানুষ্ঠানিক সূচনার মধ্যে দেশটিতে ৭ দিনে কোভিড-১৯ সংক্রমণ গত বছরের একই সময়ের তুলনায় ৬ গুণের বেশী বৃদ্ধি পেয়েছে। দ্য হিল পত্রিকার রিপোর্টে এ কথা জানানো হয়।

জনস হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টার শনিবার পর্যন্ত সাত দিনে যুক্তরাষ্ট্রে গড়ে ১ লাখ ১৯ হাজার ৭২৫ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে। গত বছরের ২৮ মে এই সংক্রমণ সংখ্যা ছিল ১৭ হাজার ৮৮৭টি।

বিশেষজ্ঞরা বিশ্বাস করেন, সংক্রমণের সংখ্যা আরো অনেক বেশী কারণ অনেকে বাড়িতেই কোভিড-১৯ পরীক্ষা করায় তারা রিপোর্টে আসেনি।

মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, যুক্তরাষ্ট্র কোভিড-১৯ মহামারীর আরেকটি তরঙ্গের ঝুঁকির মধ্যে যেতে চায় না। তারা আমেরিকান জনগণকে এ ব্যপারে সতর্ক করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com