সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

হজ ফ্লাইট শুরু ৫ জুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৪৮ বার

এবারের হজযাত্রী পরিবহন করা হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব উড়োজাহাজ দিয়ে। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। হজের প্রথম ফ্লাইট যাবে ৫ জুন। বিমানের সবগুলোই ডেডিকেটেড ফ্লাইট হবে।

আজ বুধবার দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনস ট্রেনিং সেন্টারে এক মতবিনিময় সভায় বিমানের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে এ সভা করে বিমান কর্তৃপক্ষ। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ হাজার যাত্রী হজযাত্রী তারা বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন ৪ হাজার ৫৬৪ জন।

সভায় বিমানের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজ যাত্রী পরিবহনে তারা দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেতেন। এবার এক মাসেরও কম সময় তারা পেয়েছেন। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

হজ যাত্রায় উড়োজাহাজ লিজ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এবার কোন উড়োজাহাজ লিজ নেওয়া হচ্ছে না। প্রত্যেকবার হজের শুরুতে হজযাত্রী কত হবে সেটা অনিশ্চিত থাকে। এবারও তাই ছিল। এ কারণে দুটি বিমান লিজ নেওয়ার কথা ছিল।তবে এবারের যাত্রী সংখ্যা কম হওয়ায় আমাদের আর উড়োজাহাজ ভাড়া করতে হচ্ছে না।’

জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কিনা-এমন প্রশ্নের জবাবে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ইতিমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই।

সভায় উপস্থিত ছিলেন বিমান এয়ারলাইনসের চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদার, পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান, বিএফসিসির মহাব্যবস্থাপক শামসুল করিম, গ্রাহক সেবার পরিচালক মো. সিদ্দিকুর রহমান, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ যাহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং সেকশনের এয়ার কমোডর মৃধা মো. একরামুজ্জামানসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com