বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রে এবার হাসপাতালে গুলি, নিহত ৪

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৩১ বার

যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি হাসপাতালের ক্যাম্পাসে গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, বন্দুকধারীও নিহত হয়েছে। তিনি সম্ভবত আত্মঘাতী হয়েছেন। তবে হামলাকারী বা হতাহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে জানায়, ওকলাহোমার তুলসার হাসপাতাল ক্যাম্পাসে গুলিতে চারজন নিহত হওয়া ছাড়াও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কারো অবস্থা মারাত্মক নয়।

পুলিশ জানায়, সেন্ট ফ্রান্সিস হাসপাতাল ক্যাম্পাসের নাটালি মেডিক্যাল বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে স্থানীয় সময় বুধবার ৪.৫০-এ হামলা হয়।

ঘটনাস্থল থেকে পুলিশ একটি রাইফেল ও একটি হ্যান্ডগান উদ্ধার করেছে। হামলাকারী দুটি অস্ত্রই ব্যবহার করেছে বলে ধারণা করা হচ্ছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে গুলিবর্ষণ ঘটে। তাতে বেশ কয়েকজন নিহত হয়েছে।

সূত্র : সিএনএন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com