বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

সন্তানদের জাপানে নিয়ে যেতে মায়ের আবেদন খারিজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৩৭ বার

গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে দুই সন্তান জেসমিন মালিকা ও লাইলা লিনাকে সাথে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে মা নাকানো এরিকোর করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

এছাড়াও জেসমিন মালিকা ও লাইলা লিনার বাংলাদেশী বাবা ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার যে আবেদন করা হয়েছিল আজ সেটিও খারিজ করে দিয়েছেন আদালত। গত ১৬ মে ইমরান শরীফের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেছিলেন নাকানো এরিকো।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।

আদালতে জাপানি মায়ের আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আজমালুল হোসেন কিউসি সাথে ছিলেন অ্যাডভোকেট মোঃ আহসানুল করিম ও মুহাম্মদ শিশির মনির। অন্যদিকে বাবা ইমরান শরীফের পক্ষে ছিলেন ব্যারিস্টার আক্তার ইমাম সাথে ছিলেন ব্যারিস্টার রাশনা ইমাম।

নাকানো এরিকো যেদিন দুই শিশুকে নিয়ে জাপান ভ্রমণের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন সেদিন অ্যাডভোকেট মুহাম্মদ শিশির মনির বলেছিলেন, জাপানে জেসমিন মালিকা ও লাইলা লিনার ছোট বোন ও নানা-নানী রয়েছে। শিশুদের নিয়ে তাদের মা জাপানে বেড়াতে যেতে চান। এ কারণে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

ঢাকার পারিবারিক আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা তাদের জাপানি মা নাকানো এরিকোর কাছে থাকবে বলে গত ১৩ ফেব্রুয়ারি রায় দিয়েছিলেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে দেয়া হাইকোর্টের রায় বাতিল করা হয়।

এই সময়ে নাকানো এরিকো শিশুদের নিয়ে দেশত্যাগ করতে পারবেন না বলেও নির্দেশ দেয়া হয়। বাবা ইমরান শরীফ শিশুদের সাথে দেখা করতে পারবেন বলে রায়ে বলা হয়।

হাইকোর্টের রায় বাতিল করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দিয়েছিলেন। একইসাথে তিন মাসের মধ্যে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ আদালতকে দুই শিশুর জিম্মা সংক্রান্ত মামলা নিষ্পত্তি করতে বলেন আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com