বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন

করোনায় মৃত বেড়েছে, আক্রান্ত কমেছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৫৫ বার

মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়েছে, তবে কমেছে আক্রান্তের সংখ্যা। আক্রান্ত হয়েছেন সাত লাখ সাত হাজার ৭৬৭ জন। আর মারা গেছেন দুই হাজার ৩৭ জন।

ওয়ার্ল্ডোমিটার এই তথ্য জানিয়েছে।

এর আগে বুধবার আক্রান্ত হয়েছিলেন আট লাখের বেশি মানুষ। মারা গিয়েছিলেন প্রায় দুই হাজার জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ কোটি ৩৫ লাখ ৬২ হাজার ২৮২ জন। মৃতের সংখ্যা ৬৩ লাখ ছাড়িয়েছে। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ১৩ হাজার ৭৩৬ জন। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫০ কোটি ৪৪ লাখ ৯৮ হাজার ৩২৬ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৬১ লাখ ৪৬ হাজার ৯৫৫ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩২ হাজার ৪১০ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৭৩৮ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৬৪১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১০ লাখ ৬০ হাজার ১৭ জন। ছয় লাখ ৬৬ হাজার ৮৪৮ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com