শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বিশ্বে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমেছে: জাতিসংঘ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ জুন, ২০২২
  • ২৪৬ বার

সারা বিশ্বে মে মাসে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমেছে। এ নিয়ে টানা দুই মাস খাদ্যদ্রব্যের দাম কমল।

শুক্রবার জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) যে সূচক প্রকাশ করেছে তাতে, গত মাসে খাদ্যদ্রব্যের দাম কিছুটা কমতে দেখা গেছে। গত মার্চ মাসে খাদ্যপণ্যের বৈশ্বিক গড় দামের সূচক ছিল ১৫৮ দশমিক ৫ পয়েন্ট। মে মাসে সেটা ১৫৭ দশমিক ৪ পয়েন্ট দাঁড়িয়েছে, আর এপ্রিলে ছিল ১৫৮ দশমিক ৩ পয়েন্ট।

গত মার্চ মাসে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। তবে গত দুই মাসে খাদ্যদ্রব্যের দাম কমে এলেও গমজাতীয় শস্য ও মাংস উভয়ের দাম এখনো চড়া।

 

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার পূর্বাভাস বলছে, টানা চার বছর বিশ্বে উৎপাদনের ঊর্ধ্বগতির পর এবারই প্রথম খাদ্যশস্য উৎপাদন কমতে পারে। ২০২১ সালের তুলনায় এ অর্থবছরে ১ কোটি ৬০ লাখ টন খাদ্যশস্য কম উৎপাদন হতে পারে।

গত মাসে দুগ্ধজাত পণ্য, চিনি ও ভোজ্যতেলের দাম কিছুটা কমলেও মাংসের দামের সূচক সর্বোচ্চ রেকর্ড ছুঁয়েছে।
জাতিসংঘের খাদ্য সংস্থা বলছে, ভারত গম রপ্তানি বন্ধের ঘোষণা দিলে এর দাম বেড়ে যায়। এ ছাড়া ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে সেখানে উৎপাদন কম হওয়ায় বিশ্বে গমসংকটের উদ্বেগ রয়ে গেছে। তবে এপ্রিল মাসের তুলনায় ভোজ্যতেলের দামের সূচক সাড়ে ৩ শতাংশ কমতে দেখা গেছে। এর পেছনে ইন্দোনেশিয়ার পাম তেল রপ্তানি থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি কাজ করেছে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ মাক্সিমো তোরেরো কুলেন বলেন, রপ্তানি নিষেধাজ্ঞা বাজারে অনিশ্চয়তা তৈরি করে। এতে পণ্যের দাম বাড়ার পাশাপাশি বাজার অস্থির হয়ে পড়ে। রপ্তানি নিষেধাজ্ঞা তুলে দিয়ে বাজার সাবলীল রাখা গুরুত্বপূর্ণ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com