সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মেসির ৫ গোলে বিধ্বস্ত এস্তোনিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ১৮৯ বার

মেসি-ঝড়ে বিধ্বস্ত হলো এস্তোনিয়া। রোববার রাতে প্রীতি ম্যাচে দেশটিকে ৫-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আর সব গোলই করেছেন লিওনেল মেসি। বলা যায় এস্তোনিয়াকে নিয়ে ছেলেখেলাই করল আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা এখন যে ফর্মে রয়েছে, তাতে এমন সাফল্যই প্রত্যাশিত। সম্প্রতি ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা কাপ জেতে দেশটি। সেই ম্যাচে মেসি গোল করালেও নিজে করেননি। ওই কাপ জয়ের এক সপ্তাহের মধ্যে ফিফা প্রীতি ম্যাচটি মেসিময় হয়ে রইল।

রোববার ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের যাত্রা শুরু করেন মেসি। প্রথমার্ধের শেষ মিনিটে করেন আরেক গোল। মেসির জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

প্রথমার্ধের মতো যে দ্বিতীয়ার্ধও ছিল মেসিময়! দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন মেসি। ৭১-৭৬ মিনিটে করেন আরো দুটি গোল। মেসির অসাধারণ নৈপুণ্যে আর্জেন্টিনা ৫-০ গোলে জেতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com