রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দেশে মাঙ্কিপক্স সন্দেহে তুর্কি নাগরিক হাসপাতালে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ২০৪ বার

মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে এক তুর্কি নাগরিককে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।

বিমানবন্দরের হেলথ ডেস্কের প্রধান ডা. শাহরিয়ার সাজ্জাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে দুপুর ২টার দিকে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই ব্যক্তি ঢাকায় পৌঁছান। ইমিগ্রেশন পার হওয়ার সময় মাঙ্কিপক্স আক্রান্ত বলে তাকে সন্দেহ করেন বিমানবন্দরের কর্মকর্তারা।

ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, ওই ব্যক্তিকে প্রথমে বিমানবন্দর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

তবে কী ধরনের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com