সোমবার, ২২ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত কোনো রোগী নেই : স্বাস্থ্য মন্ত্রণালয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুন, ২০২২
  • ১২৯ বার

বাংলাদেশে এখন পর্যন্ত কেউ মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়নি বলে মঙ্গলবার (৭ জুন) জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিভিন্ন সামাজিক মাধ্যমসহ দেশের বেশকিছু অনলাইন ও ইলেকট্রনিক সংবাদ মাধ্যমে ‘দেশে বিদেশী একজন নাগরিকের দেহে মাঙ্কিপক্সের অস্তিত্ব পাওয়া গেছে’ সংক্রান্ত যে তথ্যটি প্রচার হচ্ছে সে তথ্যটি সঠিক নয়।

এতে বলা হয়, দেশে মাঙ্কিপক্সে এখন পর্যন্ত কোনো ব্যক্তি আক্রান্ত হয়নি। ভবিষ্যতে কোনো ব্যক্তির আক্রান্তের ঘটনা কখনো ঘটলে তা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জনগণকে জানানো হবে।

এর আগে দুপুরে মাঙ্কিপক্স আক্রান্ত সন্দেহে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একজন তুর্কি নাগরিককে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের ইনচার্জ ডা: শাহরিয়ার সাজ্জাদ জানান, ওই ব্যক্তিকে প্রথমে বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়।

তিনি বলেন, দুপুরে তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওই যাত্রী আসেন। বিমানবন্দরের স্বাস্থ্য কর্তৃপক্ষ স্ক্রিনিংয়ের সময় ওই ব্যক্তি মাঙ্কিপক্স আক্রান্ত বলে সন্দেহ করেন।

এর আগে ২২ মে স্থলবন্দর ও বিমানবন্দরের মাধ্যমে বাংলাদেশে আসা মাঙ্কিপক্স আক্রান্ত ব্যক্তিদের নজরদারি ও স্ক্রিনিং জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয় সরকার।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজিএইচএস) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাঙ্কিপক্স নতুন কোনো রোগ নয়। অতীতে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলোর মানুষের মধ্যে এটি পাওয়া যেত। সম্প্রতি আফ্রিকান দেশগুলোতে ভ্রমণ না করেও ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলোতে মানুয়ের মধ্যে এটি শনাক্ত করা হয়েছে।

যারা ভাইরাসে সংক্রমিত হয়েছেন বা সংক্রামিত মানুষের কাছাকাছি এসেছেন তাদের মাঙ্কিপক্সের সন্দেহভাজন রোগী হিসেবে তালিকাভুক্ত করা উচিত।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com