বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিমানঘাঁটিতে ইসরাইলি হামলা রুখে দিল সিরিয়ার বাহিনী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৩৮১ বার

সিরিয়ার সামরিক বাহিনী বলেছে, হোমস প্রদেশের টি-ফোর বিমানঘাঁটিতে ইসরাইলের পক্ষ থেকে কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার চেষ্টা চালানো হয়েছে তবে সেগুলোকে ভূপাতিত করা হয়েছে।

একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা গতকাল মঙ্গলবার জানিয়েছে, ইসরাইলের পক্ষ থেকে টি-ফোর বিমানঘাঁটিতে চালানো আগ্রাসনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লড়াই করে এবং এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।

সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, গতকাল আল-তানফ এলাকা দিয়ে ঢুকে ইসরাইলি বিমান টি-ফোর বিমানঘাঁটিতে আগ্রাসন চালায়। সামরিক বাহিনী বলেছে, তারা সফলতার সাথে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। তবে এই আগ্রাসনে কিছু সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।

গত কয়েক বছরে ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপরে শত শত বার আগ্রাসন চালিয়েছে। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চলছে এবং তারা পতনের মুখে রয়েছে। এ অবস্থায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পতন ঠেকাতে ইসরাইল দৃশ্যত সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে। পার্সটুডে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com