বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

টোল দিতে হবে না পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৩৯ বার

পোস্তগোলা-ধলেশ্বরী-আড়িয়াল খাঁ সেতুতে পৃথকভাবে আর টোল দিতে হবে না বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর (সওজ)। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ব্যবহার করলে সেজন্য টোল দিতে হবে। আগামী ১ জুলাই থেকে এ ব্যবস্থা কার্যকর হবে।

 

বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন সওজ ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।

প্রকৌশলী সবুজ উদ্দিন বলেন, ম্যানুয়ালি টোল আদায়ের কারণে সবসময় টোলপ্লাজায় গেটে জটলা লেগে থাকতো পোস্তগোলা ব্রিজে। এখন নতুন করে এক্সপ্রেসওয়ের টোল নেয়া হচ্ছে। এ কারণে এ রুটের অন্যান্য সেতুতে আর টোল থাকবে না।

সবুজ উদ্দিন আরো বলেন, ১ জুলাই থেকে পোস্তগোলা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুতেও টোল দিতে হবে না। শুধু ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে। এ ৫৫ কিলোমিটার সড়কে চলাচলের জন্য ট্রাকে সাড়ে পাঁচ শ’, প্রাইভেটকারে ১৩৭ টাকা ও বাসের জন্য ৪৯৫ টাকা নেবে সড়ক বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com