বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪তম শিক্ষক নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগ দেওয়ার নির্দেশ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৭৭ বার

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এনটিআরসিএ’র চেয়ারম্যান, শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের আদালতের রায় দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে বলা হয়েছে।

এ বিষয়ের রুল যথাযথ ঘোষণা করে আজ বুধবার বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। রিটের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ফারুক হোসেন আদালতের রায়ের বিষয়টি সাংবাদিকদের জানান।

এর আগে ১৪তম নিবন্ধনধারী জাকির হোসেনসহ মোট ২৫০ জন এ রিট দায়ের করেন। রিটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি), বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যানসহ মোট সাতজনকে বিবাদী করা হয়।

সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে ১৪তম নিবন্ধনে উত্তীর্ণদের নিয়োগ দিতে কেন সুপারিশ করা হবে না, তা জানতে চেয়ে ২০২১ সালের ৬ জুন রুল জারি করেন হাইকোর্ট। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত তৎকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। দীর্ঘদিন পর শুনানি নিয়ে ওই রুলটি যথাযথ ঘোষণা করে রায় দিলেন হাইকোর্ট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com