বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

ভারতে নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ১৭৩ বার

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি’র সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে তীব্র ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আদালত বলে, নূপুরের উচিত টেলিভিশনে বসে গোটা দেশের কাছে ক্ষমা চাওয়া।

শুক্রবার ভারতীয় গণমাধ্যম আজকাল এ খবর দিয়ে লিখেছে, মহানবী হজরত মুহাম্মদ সা:-কে নিয়ে তার কুরুচিকর মন্তব্যে ভারতের বিভিন্ন প্রান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। তার জেরে বিভিন্ন রাজ্যের একাধিক থানায় এফআইআর দায়ের হয়েছে নূপুরের নামে। এসব এফআইআর দিল্লিতে ‘ট্রান্সফার’ করতে আবেদন জানিয়েছিলেন তিনি।

এই আবেদন খারিজ তো হয়েছেই, নূপুরকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট বলে, দেশের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়েছিল তার জন্যই। কোনোরকম সুরাহা পেতে হাইকোর্টের দ্বারস্থ হতে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

বেঞ্চ বলে, ‘এই আবেদন বুঝিয়ে দিচ্ছে, তিনি (নূপুর শর্মা) মনে করেন ম্যাজিস্ট্রেট আদালত তার উপস্থিতির যোগ্য না। একজন মুখপাত্র এমন মন্তব্য করতে পারেন না। কখনো কখনো মানুষ ক্ষমতার বশীভূত হয়ে ভাবে সে-ই সবকিছু। যারা এই মন্তব্য করতে প্ররোচিত করেছে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছেন না কেন?’

নূপুর শর্মার হয়ে আদালতে উপস্থিত ছিলেন অভিজ্ঞ আইনজীবী মনিন্দর সিং। তিনি আদালতে বলেন, তার মক্কেল তদন্তে যোগ দিয়েছেন এবং পালিয়ে যাবেন না। এর উত্তরে শীর্ষ আদালত কটাক্ষ করে বলে, ‘আপনাদের জন্য মনে হয় লাল কার্পেট পাতা আছে।’

সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com