বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

এ কেমন শক্রতা!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৩৪৫ বার

ময়মনসিংহের গফরগাঁওয়ে রাতের আধাঁরে বোরো বীজতলায় ওষুধ ছিটিয়ে পাঁচ একর জমির ধানের চারা নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন দুলাল উদ্দিন (৬৫), রফিকুল ইসলাম (৫৪), শফিকুল ইসলাম (৩১) ও শিরীন (১৯)।

তারা অভিযোগ করেন, একই গ্রামের আলাল মণ্ডল (৬৪) ও জালাল মণ্ডলের (৪০) সাথে তাদের দীর্ঘদিন যাবত জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছে। এরই জের ধরে আলাল ও জালাল মঙ্গলবার গভীর রাতে আট শতাংশ জমির বোরো বীজতলায় ঘাস মারার ওষুধ ছিটিয়ে বীজের চারা নষ্ট করে দিয়েছে।

দুলাল উদ্দিনের ছেলে আজিজুল হক (৩২) জানান, এ বীজতলায় তারা ১৩৫ কেজি বীজ বপন করে এবং নষ্ট করে দেয়া ধানের চারা তারা প্রায় পাঁচ একর জমিতে রোপনের জন্য প্রস্ততি নিচ্ছিল। এখন আর তারা জমিতে বোরো ফসল উৎপাদন করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com