বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

লিসিচানস্ক রাশিয়ার দখলে, পুনরুদ্ধার করা হবে : জেলেনস্কি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জুলাই, ২০২২
  • ১৮২ বার

লুহানস্কের লিসিচানস্ক শহর থেকে সেনা প্রত্যাহার করে নিল ইউক্রেন। তারা জানিয়েছে, শহর রক্ষার লড়াই চালিয়ে গেলে ফল মারাত্মক হতো।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়ে দিয়েছেন, লিসিচানস্ক থেকে সেনা সরিয়ে নেয়া হয়েছে। ভিডিও ভাষণে তিনি বলেছেন, নতুন অস্ত্রশস্ত্র নিয়ে শহরটি আবার দখল করা হবে।

রাশিয়া আগেই জানিয়েছিল, পুরো লুহানস্ক তারা দখল করে নিয়েছে। লিসিচানস্ক তাদের দখলে এসেছে। জেলেনস্কিও মেনে নিলেন, পূর্ব লুহানস্কের লিসিচানস্ক থেকে সেনা সরে এসেছে।

জেলেনস্কি বলেছেন, ফ্রন্টের কিছু জায়গায় শত্রুরা সুবিধাজনক অবস্থায় ছিল। তারা ওখান থেকে গোলাগুলি চালাতে পারতো। তবে তারা এখন প্রচুর আধুনিক অস্ত্র পাচ্ছেন বলে জেলেনস্কি জানিয়েছেন।

দনেৎস্কে গোলা
রোববার দনেৎস্কের কিছু এলাকায় সমানে গোলাবর্ষণ করেছে রাশিয়া। এর ফলে অন্ততপক্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন ১৫ জন। লুহানস্ক দখল করে নেয়ার পর রাশিয়া এবার দনেৎস্কও পুরোপুরি দখলের চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার সাহায্য
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কিয়েভে গিয়ে জেলেনস্কির সাথে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই অ্যান্থনি আলবানিজের প্রথম ইউক্রেন সফর। তিনি কিয়েভে সাংবাদিকদের বলেছেন, তিনি ইউক্রেনকে বিপুল পরিমাণ সামরিক সাহায্য দেবেন। তার মধ্যে থাকবে ১৪টি সেনাদের নিয়ে যাওয়ার বাহন, ২০টি সাঁজোয়া যান এবং প্রচুর ড্রোন। এছাড়া আরো ১৬ জন রুশ নাগরিকের অস্ট্রেলিয়ায় ঢোকার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে।

শলৎসের বক্তব্য
জার্মান চ্যান্সেলর শলৎস জানিয়েছেন, রাশিয়া এক বছর ধরে ইউক্রেন আক্রমণের প্রস্তুতি নিয়েছে। এই যুদ্ধ অনেক দিন ধরে চলতে পারে। সেই ক্ষমতা মস্কোর আছে।

সিবিএস নিউজকে এক সাক্ষাৎকারে শলৎস বলেছেন, তারা আগে অত্যাধুনিক অস্ত্র চালানোর ব্যাপারে ইউক্রেনের সেনাকে প্রশিক্ষণ দিয়েছেন। তারপর ইউক্রেনকে অস্ত্র সাহায্য করা হয়েছে। সেজন্য কিছুটা দেরি হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com