বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

আজ পাঞ্জাব দখলের লড়াই

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ১২৬ বার

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আজ রোববার ২০টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সাধারণভাবে এ ধরনের নির্বাচন তেমন গুরুত্ব পায় না। কিন্তু এবার এই নির্বাচনের মাধ্যমেই পাঞ্জাবের এবং সেইসাথে পুরো পাকিস্তানের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন হতে পারে। এই ২০টি আসনের চারটি আবার লাহোরের। পাকিস্তানের রাজনীতিতে এর রয়েছে বিশেষ প্রভাব।

পাঞ্জাবের ক্ষমতায় থাকতে হলে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ছেলে হামজা শাহবাজ শরিফকে এই ২০টি আসনের মধ্যে অন্তত ১০টিতে জয়ী হতে হবে। আর ক্ষমতায় ফিরতে হলে ইমরান খানের পিটিআইকে অন্তত ১৩টিতে জয়ী হতে হবে। সাম্প্রতিক সময়ে পিটিআই থেকে সরে যাওয়ায় এই আসনগুলো শূন্য হয়েছিল।

বিশ্লেষকেরা বলছেন, প্রতিটি আসনেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। উভয় দলই আসনগুলো লাভের জন্য ব্যাপক প্রয়াস চালাচ্ছে।

হামজা শাহবাজ মুখ্যমন্ত্রী হয়েছিলেন পিটিআইয়ের ২৫ জন এমপিএর সমর্থন নিয়ে। এদের মধ্যে ২০ জন সরাসরি নির্বাচিত সদস্য, বাকি পাঁচজন ছিলেন সংরক্ষিত আসনের। তারা দলীয় নির্দেশ অমান্য করে শাহবাজ শরিফকে ভোট দিয়েছিলেন।

বিশ্লেষকেরা বলছেন, এই ২০ আসনের উপ-নির্বাচনের মাধ্যমে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) ও পিটিআইয়ের জনপ্রিয়তা প্রতিফলিত হবে।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com