বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

‘তিনি আমাদের প্রেসিডেন্ট নন’

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৩৭ বার

অস্থিতিশীল পরিস্থিতিতে বুধবার শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন রনিল বিক্রমাসিংহে। কিন্তু তাতে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। বিক্ষোভকারীরা আবারো রাস্তায় নেমে এসেছেন এবং বলছেন, ‘তারা আন্দোলন চালিয়ে যাবেন। কারণ নবনির্বাচিত রনিল বিক্রমাসিংহে তাদের প্রেসিডেন্ট নন।’

গতকাল বুধবার শত শত বিক্ষোভকারী রাজধানী কলম্বোর গোতাগোগামায় জড়ো হন। যেখানে গত সপ্তাহে প্রেসিডেন্ট গোতাবায়ে রাজা পাকসের পদত্যাগ করার পর তারা উদযাপন করেন।

উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে বিক্ষোভকারী নেতারা ছয়বারের প্রধানমন্ত্রী ৭৩ বছর বয়সী বিক্রমাসিংহেকে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। দেশের চলমান অর্থনৈতিক ও রাজনৈতিক সঙ্কটের জন্য আংশিকভাবে তাকে দায়ী করেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের নেতা ওয়াসান্থা মুদালিগে বলেন, ‘আপনারা জানেন, আজ পার্লামেন্ট একজন নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করেছে। কিন্তু এই প্রেসিডেন্ট আমাদের জন্য নতুন নন। এটি জনগণের ম্যান্ডেট নয়।’

তিনি বলেন, ‘আমরা গোতাবায়ে রাজাপাকসেকে উচ্ছেদ করেছি। তিনি ৬.৯ মিলিয়ন ভোট পেয়েছিলেন। কিন্তু বিক্রমাসিংহে তার থেকে পেছনে থেকেও প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।’

মুদালিগে বলেন, ‘রনিল বিক্রমাসিংহে আমাদের রাষ্ট্রপতি নন… জনগণের ম্যান্ডেট রাজপথে।’

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com