বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

বিক্ষোভের মাঝেই শপথ নিলেন বিক্রমাসিংহে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৩০ বার

শ্রীলঙ্কার অষ্টম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে দেশটির প্রধান বিচারপতি তাকে শপথ বাক্য পড়ান।

প্রেসিডেন্টের মিডিয়া অফিস এই খবর জানিয়েছে।

৭৩ বছর বয়সী বিক্রমাসিংহে ছয়বার দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

গতকাল বুধবার পার্লামেন্টে গোপন ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। ২২৫টি ভোটের মধ্যে ১৩৪টি পান তিনি।

দেশটিতে কয়েক মাসব্যাপী বিক্ষোভ এবং গভীর অর্থনৈতিক সঙ্কটের মধ্যে গোতাবায়া রাজাপাকসে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর নতুন প্রেসিডেন্ট হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

এদিকে বিক্ষোভকারীরা রাজপথে নেমে এসে বিক্রমাসিংহের রাষ্ট্রপতি হিসেবে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন। তারা বলেছেন, তিনি আমাদের প্রেসিডেন্ট নন। জনগণের ম্যান্ডেট রাজপথে।

প্রতিবাদী নেতারা আরো বলেছেন, বিক্রমাসিংহে কুখ্যাত রাজাপাকসে পরিবারের খুব কাছের মানুষ। তিনি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন।

সূত্র : আল-জাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com