বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাল্যবিবাহ, বহুবিবাহ ও জালিয়াতি রোধ সহজ হবে: আইনমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন হুইপ দুলু পে-স্কেলের পরও দুর্নীতি হলে সরকারি চাকরিজীবীদের বিরুদ্ধে নামবে জনগণ-ভোলায় সারজিস আলম রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্ট ভবন নির্মাণে ভুয়া বিলে ৬.৩২ কোটি টাকা আত্মসাৎ স্থানীয় নির্বাচনে কোনো বেআইনি নির্দেশনা দেবো না: সিইসি চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর যেন ফিরে এসেছে নব্বইয়ের দশক এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশের তারিখ ঘোষণা

বাংলাদেশের ঘটনায় মানুষ শ্রীলঙ্কার কথা ভুলে যাবে : গয়েশ্বর

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৭৩ বার

আগামীতে বাংলাদেশের যা ঘটবে তারপর পৃথিবীর মানুষ শ্রীলঙ্কার কথা ভুলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ নেতার কটুক্তির প্রতিবাদে এ সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, লাখো নয়, কোটি জনতা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার জন্য অপেক্ষা করছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে গয়েশ্বর বলেন, সরকার বিদ্যুৎ গ্যাস ও পানির দাম বৃদ্ধি করেছে। এর প্রতিবাদ যাতে না করেন এজন্য আওয়ামী লীগ বিএনপি নেতাদের গালি দেয়। যে শক্তির জোরে আওয়ামী লীগ নেতারা কথা বলেন, সেটা হলো অবৈধ ক্ষমতা।

তিনি বলেন, শ্রীলঙ্কার ঘটনা বাংলাদেশে ঘটবে এটা বলছি না। বাংলাদেশে যা ঘটবে তখন পৃথিবীর মানুষ শ্রীলঙ্কার ঘটনা সবাই ভুলে যাবে। কারণ অনেক মিথ্যা প্রতিশ্রুতি এই সরকার দিয়েছে। সর্বপ্রথম তিনি বললেন এদেশকে সিঙ্গাপুর বানাবেন। এখন বাংলাদেশ আজিমপুরের কাছাকাছি।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, আমরা যদি তলোয়ার আর রাইফেলই হাতে নেই, তাহলে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করুম কেন। তার আগে আপনাদের বিদায় করমু। সাংবিধানিক পদে থেকে সন্ত্রাসকে উস্কানি দিচ্ছে তারা। জনগণের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছেন।

সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com