শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

দুর্নীতির অভিযোগে পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী গ্রেফতার

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ জুলাই, ২০২২
  • ১৩৯ বার

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চ্যাটার্জি। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর গ্রেফতার করা হল তাকে। শুক্রবার সকাল থেকে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্যের শিল্পমন্ত্রীকে।

সূত্রের খবর, গ্রেফতারির পর প্রথমে শারীরিক পরীক্ষা নিরীক্ষা হবে মন্ত্রীর। এরপর সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হবে তাকে। সেখানে ফের জিজ্ঞাসাবাদ করা হবে পার্থবাবুকে। শনিবারই আদালতে তোলা হবে মন্ত্রীকে। এদিকে, পার্থ চ্যাটার্জির ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে আটক করেছে ইডি।

এসএসসি নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের পর তদন্তে নামে সিবিআই। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরুর পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের নজরে আসেন সাবেক শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি। সিবিআই জেরার মুখোমুখিও হয়েছিলেন তিনি।
শুক্রবার সকাল থেকে পার্থ চ্যাটার্জির বাড়িতে তল্লাশি অভিযান চালায় ইডি। রাতভর দফায় দফায় জেরাও করা হয় তাকে। শনিবার সকাল থেকে রাজ্যের মন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হয়। কেন্দ্রীয় বাহিনীতে কার্যত মুড়ে ফেলা হয় গোটা বাড়ি। প্রায় ২৭ ঘণ্টা জেরার পর সকাল ১০টা নাগাদ অ্যারেস্ট মেমোয় সই করানো হয় তাকে। এরপর গ্রেফতার করা হয় রাজ্যের সাবেক শিক্ষামন্ত্রীকে। আজই মন্ত্রীকে আদালতে তোলা হবে বলেই জানান আইনজীবী অনিন্দ্যকিশোর রাউত।

এদিকে, বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধারের পর পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতাকে আটক করেছে ইডি। বিপুল পরিমাণ টাকা, সোনার গয়না, বিদেশী মুদ্রা কীভাবে তার কাছে এল, সে সম্পর্কে তথ্যের খোঁজে অর্পিতাকে টানা জেরা চলছে। ইডি সূত্রে খবর, পার্থ ‘ঘনিষ্ঠে’র বয়ানে রয়েছে একাধিক অসংগতি।

পার্থ চ্যাটার্জির গ্রেফতারি নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর। ঘণ্টার পর ঘণ্টা জেরা করে বদান্যতা দেখিয়েছে ইডি, মত সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যের। কংগ্রেস সংসদ সদস্য অধীর চৌধুরী অবশ্য পার্থ চ্যাটার্জির গ্রেফতারিকে হিমশৈলের চূড়া বলেই মনে করছেন।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ তৃণমূলকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ‘নথি, মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। তার মাধ্যমে আরো নানা তথ্য সামনে আসবে।’ তবে এই ঘটনার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই বলে টুইটে আগেই জানিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com