বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে : আইনমন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৭৩ বার

দেশে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। এ কারণে আগামী নির্বাচনে সব দল অংশ নেবে বলে মন্তব্য করেছেন তিনি।

রোববার সচিবালয় থেকে ভার্চুয়ালি রাঙ্গামাটির নবনির্মিত মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।

নির্বাচন কমিশন দলগুলোর সাথে বৈঠক করছে। এতে বিএনপি অংশ নেয়নি, আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান কী– জানতে চাইলে মন্ত্রী বলেন, সরকারের অবস্থান বড় কথা নয়, কমিশনের সাথে দলগুলোর সংলাপ হচ্ছে। আমার মনে হয়, এই সংলাপের পর নির্বাচন কমিশন কী বলবেন, সেটা শোনার জন্য আমরা অপেক্ষা করব।

তিনি বলেন, আমি মনে করি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের একটা পরিবেশ আছে। সকলেই এ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেই আমি আশা করি।

মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের উদ্বোধনের বিষয়ে আইনমন্ত্রী বলেন, আজকে বিচার বিভাগের জন্য একটি অত্যন্ত শুভক্ষণ। ২০০৭ সালে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। কিন্তু সেটি কিছুটা কাগজে পৃথকীকরণের মতোই ছিল। আদালত চালানোর জন্য যে ভৌত-কাঠামো দরকার সেগুলো তখন ছিল না।

তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ভৌত-অবকাঠামো নির্মাণে প্রকল্প হাতে নেয়।

ইতোমধ্যে ৩৩টি মুখ্য বিচারিক হাকিম আদালত ভবন এবং মুখ্য মহানগর হাকিম ভবন নির্মাণ করে হস্তান্তর করা হয়েছে এবং সেখানে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। রাঙ্গামাটিতে আমরা ৩৪তম মুখ্য বিচারিক হাকিম ভবন উদ্বোধন করতে যাচ্ছি।

মন্ত্রী বলেন, আপনারা জানেন বিচার বিভাগ স্বাধীন, এ স্বাধীনতা বজায় রাখার জন্য বিচার বিভাগকে কিছু সুবিধাদি দিতে হয়। এ ভবন নির্মাণ করা হলে বিচার বিভাগ অপরের ওপর নির্ভরশীল না হয়ে নিজের কাজ করতে পারবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com