সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মিয়ানমারে ৪ গণতন্ত্রপন্থি কর্মীর মৃত্যুদণ্ড, নিন্দা ও ক্ষোভ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ১৪২ বার

সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার দায়ে মিয়ানমারে সামরিক সরকার নোবেল জয়ী অং সান সু চির ঘনিষ্ঠ মিত্রসহ ৪ গণতন্ত্রপন্থির মৃত্যুদণ্ড কার্যকর করেছে। এ ঘটনা বিশ্বজুড়ে ব্যাপক নিন্দা ও ক্ষোভের সৃষ্টি করেছে। সোমবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোব্যাল নিউ লাইট অব মিয়ানমারের বরাতে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।

সংবাদে বলা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠিত করার সাথে জড়িত থাকার অভিযোগে তাদেরকে মৃত্যুদণ্ড দেয়া হলো। দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটি তিন দশকের মধ্যে প্রথমবারের মতো বিচার বিভাগীয় মৃত্যুদণ্ড কার্যকর করল। গণতন্ত্রপন্থি আন্দোলনকারীদের বিরুদ্ধে এই মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দার ঝড় ওঠে।

মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হওয়া চারজন হলেন অং সান সু চির দলের আইনপ্রণেতা ফিও জেয়া থাও, লেখক ও সমাজকর্মী কো জিমি, হ্লা মায়ো অং এবং অং থুরা জাওর।

মিয়ানমারে মানবাধিকার বিষয়ক জাতিসঙ্ঘের বিশেষ দূত টমাস অ্যান্ড্রুস বলেছেন, মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় তিনি ‘ক্ষুব্ধ ও বিধ্বস্ত’।

তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এইসব হীন কর্ম অবশ্যই আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে হবে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারস (এএপিপি) অ্যাক্টিভিস্ট গ্রুপ জানিয়েছে, অভ্যুত্থানের পর থেকে নিরাপত্তা বাহিনীর হাতে ২ হাজার ১০০ জন নিহত হয়েছেন।
সূত্র : আলজাজিরা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com