রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রোববার থেকে বন্ধ হতে পারে সাভার-আশুলিয়ার সব পোশাক কারখানা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরল একসঙ্গে বাড়ছে কেন? শেখ হাসিনার আপিলের সুযোগ নেই, আইন করে গেছেন তার বাবাই: আইনমন্ত্রী ২০২৭ সালের রমজানের প্রথম দিন ইফতার কখন? পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার, ব্যয় ৪০০ কোটি টাকা শ্রমিক অসন্তোষে ১৪৭ পোশাক কারখানা বন্ধ: বিজিএমইএ সভাপতি ডেঙ্গুতে এক দিনে ৮ জনের মৃত্যু ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

করোনায় এক লাফে মৃতের সংখ্যা ৩ গুণ বেড়েছে

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ১৬৪ বার

মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গেছে। মারা গেছেন এক হাজার ৯৯৫ জন। আর আক্রান্ত হয়েছেন আট লাখ ৮৫ হাজার ৬১৭ জন।

এর আগে সোমবার আক্রান্ত হয়েছিলেন পাঁচ লাখ ৮৫ হাজার ৭৬৪ জন। আর মারা গিয়েছিলেন ৭৭৭ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭ কোটি ৬২ লাখ ১৯ হাজার ২১৯ জনে। মৃতের সংখ্যা ৬৪ লাখ পাঁচ হাজার ২৩৭ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৪ কোটি ৬১ লাখ নয় হাজার ৫৯০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ২৩ লাখ ৩৯ হাজার ৯২৫ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৫২ হাজার ৪৬৭ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩৯ লাখ ২০ হাজার ৪৫১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৬ হাজার ১১০ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ৩৬ লাখ ২১ হাজার ৯৬৫ জন। ছয় লাখ ৭৭ হাজার ২১৩ জন মারা গেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com