সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত : শিক্ষামন্ত্রী

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৯৭ বার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত হয়েছে। এখন তা সরকারের অনুমোদনের অপেক্ষায়।

তিনি বলেন, যাদের শিখন ঘাটতি হয়েছে তাদের ঘাটতি কিভাবে পূরণ করা হবে, সেসব নিয়ে পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে-২০২২ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে, সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমে যারা জড়িত তাদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

তিনি আরো বলেন, এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তা চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. আফসানা শর্মীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন সদস্যরা।

এর আগে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে মন্ত্রী জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com