বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

খেলা চলাকালীন আফগানিস্তানের স্টেডিয়ামে বিস্ফোরণ

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ১৪৩ বার

কাবুলে ক্রিকেট ম্যাচ চলাকালীন বিস্ফোরণে আহত একাধিক। শুক্রবার আত্মঘাতী হামলায় হঠাৎ কেঁপে ওঠে কাবুলের আন্তর্জাতিক স্টেডিয়াম। এ সময় আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলছিল।

বন্দ-এ আমির ড্রাগনস বনাম পামির জালমির মধ্যে ম্যাচ চলাকালীন এই বিস্ফোরণটি ঘটেছে। যখন এই বিস্ফোরণটি ঘটে, এ সময় স্টেডিয়ামে জাতিসঙ্ঘের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে কাবুলের ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটছে। ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। যদিও এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে গত বুধবার কাবুলের একটি গুরুদ্বারের কাছে একটি বিস্ফোরণ ঘটেছিল। সেই ঘটনার ২ দিন পরে এবার কাবুল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আত্মঘাতী বিস্ফোরণ ঘটল।

গত জুন মাসে কাবুলের বাঘ-এ বালা অঞ্চল বেশ কয়েকটি বিস্ফোরণে কেঁপে উঠেছিল। এই বিস্ফোরণে দুজন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে একজন শিখ সম্প্রদায়ের সদস্য ছিলেন।
সূত্র : আনন্দবাজার

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com