বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আনসার বিদ্রোহ : ২৩৬৩ জনকে কিছু সুযোগ-সুবিধা দিয়ে রিট নিষ্পত্তি

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২
  • ২০৫ বার

১৯৯৪ সালে আনসার বিদ্রোহের অভিযোগ থেকে খালাস পাওয়া রিটকারী ২ হাজার ৩৬৩ জন আনসার সদস্যদের মধ্যে যাদের বয়স ও শারীরিক সক্ষমতা আছে তাদের চাকরিতে পুনর্বহালসহ কিছু সুযোগ-সুবিধা দিয়ে রিট নিষ্পত্তি করে দিয়েছেন আপিল বিভাগ। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক। আনসার ভিডিপি মহাপরিচালকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী, কামাল উল আলম।

এ বিষয়ে ব্যারিস্টার অনীক আর হক বলেন, আদালত কিছু পর্যবেক্ষণ দিয়ে রিট নিষ্পত্তি করে দিয়েছেন। আপিল বিভাগ কী সুযোগ সুবিধা দিয়েছেন তা পূর্ণাঙ্গ রায়ে জানা যাবে।

রায়ের পর আইনজীবীরা জানিয়েছিলেন, চাকরিচ্যুত আনসারদেরকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যাদের শারীরিক-মানসিক সক্ষমতা আছে তারাই চাকরি ফেরত পাবেন। কিন্তু যাদের সক্ষমতা নেই তারা যতদিন চাকরিতে ছিলেন তাদেরকে ততদিনের পেনশন সুবিধা দিতে বলা হয়েছে।

বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ১৯৯৪ সালের ৩০ নভেম্বর আনসার বাহিনীর সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। যা পরে বিদ্রোহে রূপ নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সহযোগিতায় ওই বছরের ৪ ডিসেম্বর বিদ্রোহ নিয়ন্ত্রণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com